দৃশ্যকল্প-২ এ কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ দ্বারা সার্বিক নঞর্থক বা E বাক্যকে নির্দেশ করা হয়েছে। এখানে E বাক্যের ব্যাপ্যতার প্রকাশ পেয়েছে।গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যের যে প্রকারভেদ তার মধ্যে অন্যতম হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের সমগ্র ব্যাক্তার্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক বাক্যকে 'E [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এখানে কোনো শ্রেণির সকল সদস্যকে অস্বীকার করা হয়। ব্যাপ্যতার নিয়ম অনুসারে কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর প্রজ্বলিত বলতে ব্যাপ্য পদকে বুঝিয়েছে। আবার নঞর্থক যুক্তবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। উদ্দীপকে বিধেয়। বুঝতে প্রজ্বলিত ব্যাপ্য পদকে নির্দেশ করেছে তাই উল্লিখিত বিষয়টি E বাক্য তথা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে বুঝিয়েছে। কেননা সার্বিক বাক্য হিসেবে এর উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে তার বিধেয় পদও ব্যাপ্য। অর্থাৎ সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। সুতরাং উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর