ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য এবং দৃশ্যকল্প-৩ এ বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা। যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্য চার ভাগে বিভক্ত। এর মধ্যে একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে স্বীকার করে তাকে বলা হয় সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ বাক্যটি পরিমাণের দিক দিয়ে সার্বিক আর গুণের দিক দিয়ে সদর্থক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উদ্দেশ্য প্রজ্বলিত বুঝতে ব্যাপ্য আর বিধেয় অপ্রজ্বলিত' বুঝাতে অব্যাপ্য নির্দেশ করেছে। যেহেতু এর উদ্দেশ্য পদ ব্যাপ্য' এবং বিধেয় পদ অব্যাপ্য নির্দেশ করায় দৃশ্যকল্প-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে যুক্তিবাক্যের প্রকারভেদ বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। কেননা এখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকে অব্যাপ্য দেখিয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ এবং সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয়পদ অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের। দৃশ্যকল্প-৩ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকে অপ্রজ্বলিত দেখানো। হয়েছে বিধায় এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা। যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ বিশ্লেষণ কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর