উদ্দীপকে ঈশিতার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঈশিতার বক্তব্যে সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য নির্দেশ করে।গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- সদর্থক ও নঞর্থক। আবার পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। সার্বিক ও বিশেষ। এখন গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্য চার প্রকার। এদের মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য। এ ধরনের বাক্যে কোনো শ্রেণিয় সকল সদস্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। অর্থাৎ যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্তার্থকে অস্বীকার করে, তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E [গণিত] দ্বারা চিহ্নিত। করা হয়। তাই এ বাক্যকে E যুক্তিবাক্য বলা হয়। উদ্দীপকের ঈশিতার.. বক্তব্য 'কোনো মানুষ নয় জ্ঞানী।"- এ বাক্যটি সার্বিক নঞর্থক বা. E যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা এখানে বিধেয় পদ 'জ্ঞানী' উদ্দেশ্য পদ মানুষের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। ব্যাপ্যতার নিয়ম অনুসারে কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থক। যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের উল্লিখিত যুক্তিবাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত বাক্যটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। তাই এর উভয় পদই ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ঈশিতার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? পাঠ্যব…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর