ঈশিতা ও অর্পিতার বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঈশিতার বক্তব্যে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য আর অর্পিতার বক্তব্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। পাঠ্যপুস্তকের আলোকে এদের বিশ্লেষণ করা হলো- দুটি পদের মধ্যে সদর্থক অথবা নঞর্থক, যে কোনো প্রকার সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যের বিভিন্ন প্রকারভেদের মধ্যে। অন্যতম হলো যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ।! যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার। যথা-১. সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য,২. সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য, ৩. বিশেষ সদর্থক বা। যুক্তিবাক্য ও ৪. বিশেষ নঞর্থক বা () যুক্তিবাক্য।উদ্দীপকে ঈশিতার বক্তব্য- "কোনো মানুষ নয় জ্ঞানী।" এই যুক্তিবাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। কেননা এ যুক্তিবাক্যটিতে বিধেয় পদ 'জ্ঞানী' পদটি উদ্দেশ্য 'মানুষ' পদের সকল ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়।উদ্দীপকের অর্পিতার বক্তব্য- "কিছু কিছু মানুষ হয় ধনী।" এই যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। কেননা এ যুক্তিবাক্যটিতে বিধেয় পদ 'ধনী' উদ্দেশ্য পদ 'মানুষ' পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার করেছে। যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্যর্থ স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে 'I [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়।সুতরাং উদ্দীপকের ঈশিতার বক্তব্যে সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য আর অর্পিতার বক্তব্যে বিশেষ সর্থক বা । যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঈশিতা ও অর্পিতার বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর