দৃশ্যকল্প-৩ কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এর পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে।কেননা এ শব্দগুলো কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না।পদ নিয়ে যুক্তিবাক্য গঠিত হয়। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেসব শব্দ 1 বা শব্দসমষ্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতার দিক থেকে শব্দকে তিন শ্রেণিতে ভাগ করা হয়। যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ বা শব্দসমষ্টি সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, আবার অন্যকোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সেসব শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন- ছি! ছিঃ, ওহো, মরি।, মরি। ইত্যাদি শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এর শব্দগুলো হলো- হায়।, হায়।, মরি।, মরি।,' ছি! ছি! এই শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, আবার অন্যকোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। সুতরাং বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এর শব্দগুলো দ্বারা শব্দ নিরপেক্ষ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর