উদ্দীপকে সাদিকা ও আয়েশার নির্দেশিত যুক্তিবাক্য দুটির মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সাদিকার নির্দেশিত যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। আর আয়েশার নির্দেশিত বাক্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা '০' যুক্তিবাক্য। তাদের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- যে যুক্তিবাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের 'সমগ্র ব্যস্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য 'A [গণিত] যুক্তিবাক্য হিসেবেও পরিচিত। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কিছু স্বীকার করা হয়। 'A [গণিত] যুক্তিবাক্য পরিমাণের দিক দিয়ে সার্বিক এবং গুণের দিক দিয়ে সদর্থক বা ইতিবাচক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার কেবল নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয় বা অব্যাপ্য, উদ্দীপকে 'সাদিকার নির্দেশিত যুক্তিবাক্যটি হলো- "সকল গোলাপ হয় সুগন্ধী।" বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য'। কারণ 'সুগন্ধী' বিধেয় পদ ও উদ্দেশ্য পদ সকল 'গোলাপ' সম্পর্কে' স্বীকার করেছে। তাই এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য। সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য। অপরদিকে, আয়েশার নির্দেশিত যুক্তিবাক্যটি হলো- "কিছু গোলপা নয় লাল।" এ যুক্তিবাক্যে বিধেয় 'লাল' পদটি 'গোলাপ' উদ্দেশ্য পদের আংশিক ব্যস্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা '০' বাক্য। বিশেষ যুক্তি বাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য; কিন্তু নঞর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ ব্যাপ্য।সুতরাং সাদিকা ও আয়েশার নির্দেশিত যুক্তিবাক্য দুটি একে অপরের সম্পূর্ণ বিপরীত। সার্বিক সদর্থক এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্য দুটি গুণ ও পরিমাণ উভয় দিক দিয়ে পার্থক্য বিদ্যমান। এদের মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও এদের গুণ ও পরিমাণ ভিন্ন হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাদিকা ও আয়েশার নির্দেশিত যুক্তিবাক্য দুটির মধ্যে কী ধরনের…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর