দৃশ্যকল্প-২ ও 'দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত যুক্তিবাক্যের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ দ্বারা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ করা হয়েছে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলতে যার বিধেয়টি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বোঝায়। সার্বিক সদর্থক যুক্তিবাক্য 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। যেমন- "সকল কবি হয় ভাববিলাসী।" এখানে বিধেয় 'ভাববিলাসী' উদ্দেশ্য 'কবির' সকল ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। 'A [গণিত] যুক্তিবাক্য পরিমাণের দিক দিয়ে সার্বিক এবং এ যুক্তিবাক্য গুণের দিক দিয়ে সদর্থক বা ইতিবাচক। তাই বলা যায়, সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য হলো সার্বিক ও সদর্থকের সমন্বিত রূপ'। অন্যদিকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলতে বোঝায় যার বিধেয়টি উদ্দেশ্য পদের আংশেক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু অস্বীকার করে। বিশেষ নঞর্থক বাক্যকে '০' দ্বারা চিহ্নিত করা হয়। যেমন- "কিছু ধনী ব্যক্তি নয় দানশীল।" এখানে বিধেয়টি উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। '' যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক দিয়ে নঞর্থক। এজন্য একে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলা হয়। 'A [গণিত] এবং 'O [গণিত] যুক্তিবাক্য একে অপরের সম্পূর্ণ বিপরীত। সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের পরিমাণ এবং গুণ উভয় দিক দিয়ে পার্থক্য আছে। কেননা সার্বিক সদর্থক যুক্তিবাক্য কোনো বিষয়ের সমগ্র সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্য কোনো বিষয়ের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে। সুতরাং যুক্তিবাক্যের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে দেখা যায়, সার্বিক সদর্থক এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্য দুটি সম্পূর্ণ আলাদা, এমনকি এদের মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও গুণ ও পরিমাণ ভিন্ন হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও 'দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত যুক্তিবাক্যের তুলনামূলক আলোচ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর