শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত শব্দগুলোর মধ্যে পার্থক্য আলোচনা কর।

উত্তর: দৃষ্টান্ত-১ এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ এবং দৃষ্টান্ত-৩ এর শব্দগুলোর দ্বারা পদ নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। এই দুই প্রকার শব্দের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যায় ব্যবহৃত শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ সবাসরি যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যে শব্দ বা শব্দসমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর শব্দগুলো হলো পাখি, ফুল, সুন্দর, মিষ্টি, গোলাপ। এসব শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- ফুল হয় সুন্দর, আর গোলাপ হয় ফুল ইত্যাদি যুক্তিবাক্যে শব্দগুলো সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হয়। তাই দৃষ্টান্ত-১ এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, শব্দের শ্রেণিবিভাগগুলোর মধ্যে তৃতীয়টি হলো পদ নিরপেক্ষ শব্দ। এসব শব্দ সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আবার অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ যে শব্দ বা শব্দসমষ্টি সরাসরি বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না বা ব্যবহার হওয়ার যোগ্য নয়, সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ নিরপেক্ষ শব্দ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এর শব্দগুলো হলো- বাহ্! বাহ!, কী চমৎকার!, সাবাস!। এসব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই দৃষ্টান্ত-৩ এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত শব্দগুলোর মধ্যে পার্থক্য আলোচ…

উদ্দীপক

দৃষ্টান্ত-১: পাখি, ফুল, সুন্দর, মিষ্টি, গোলাপ।দৃষ্টান্ত-২: পিতা-মাতা, দাদা-দাদি, ছাত্র-শিক্ষক।দৃষ্টান্ত-৩: বাহ্! বাহ্!, কী চমৎকার!, সাবাস।।

Comilla · 2024

উত্তর

যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে, সে শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।।

উত্তর

এবং, একটি, খুব- এই শব্দগুলোকে সহপদযোগ্য শব্দ বলা হয়। কারণ এ শব্দগুলো অন্য পদের সঙ্গে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। যে শব্দ নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না; কিন্তু অন্য পদের সঙ্গে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। এবং, একটি, খুব- এই শব্দগুলোও অন্য পদের সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই এই শব্দগুলোকে সহপদযোগ্য শব্দ বলা হয়।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ নির্দেশিত পদগুলো হলো সাপেক্ষ পদ। কেননা এ পদগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এ পদগুলোর অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। যে পদai অন্য কোনো পদের সাহায্য ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। এই প্রকার পদ অর্থ প্রকাশের জন্য অন্য স্পিদের ওপর নির্ভরশীল। যেমন- পিতা, শিক্ষক। ইত্যাদি। কোনো লোককে শিক্ষক বলার অর্থ হলো তাকে কোনো ছাত্রের শিক্ষক বলে দির্দেশ করা। আবার কোনো লোককে পিতা বলার অর্থ হলো সন্তানের পিঞ্জ। সাপেক্ষ পদ সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো পদের সাথে জোড়ায় জোড়ায় অবস্থান করে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ উল্লিখিত পিতা-মাতা, দাদা-দাদি, ছাত্র-শিক্ষক ইত্যাদি পদগুলোর অর্থ প্রকাশের জন্য পদের ওপর নির্ভরশীল। কেননা পিতা-মাতা, দাদা-দাদি, ছাত্র-শিক্ষক এ পদগুলোর অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। তাই দৃষ্টান্ত-২ এর নির্দেশিত পদগুলো সাপেক্ষ পদ।

উত্তর

দৃষ্টান্ত-১ এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ এবং দৃষ্টান্ত-৩ এর শব্দগুলোর দ্বারা পদ নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। এই দুই প্রকার শব্দের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যুক্তিবিদ্যায় ব্যবহৃত শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ সবাসরি যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যে শব্দ বা শব্দসমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর শব্দগুলো হলো পাখি, ফুল, সুন্দর, মিষ্টি, গোলাপ। এসব শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- ফুল হয় সুন্দর, আর গোলাপ হয় ফুল ইত্যাদি যুক্তিবাক্যে শব্দগুলো সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হয়। তাই দৃষ্টান্ত-১ এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, শব্দের শ্রেণিবিভাগগুলোর মধ্যে তৃতীয়টি হলো পদ নিরপেক্ষ শব্দ। এসব শব্দ সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আবার অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ যে শব্দ বা শব্দসমষ্টি সরাসরি বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না বা ব্যবহার হওয়ার যোগ্য নয়, সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ নিরপেক্ষ শব্দ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এর শব্দগুলো হলো- বাহ্! বাহ!, কী চমৎকার!, সাবাস!। এসব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই দৃষ্টান্ত-৩ এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।