দৃশ্যকল্প-২ এর ছক-১ ও ছক-২ একত্রে যুক্তিবাক্যের যে শ্রেণিবিন্যাস নির্দেশ করে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর ছক-১ ও ছক-২ একত্রে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিন্যাস নির্দেশ করে।যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার। যথা- ১. সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য, ২. সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য, ৩. বিশেষ সদর্থক বা '1' যুক্তিবাক্য এবং ৪. বিশেষ নঞর্থক বা '()' যুক্তিবাক্য।১. সার্বিক সদর্থক যুক্তিবাক্যঃ যে যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। ২. সার্বিক নঞর্থক যুক্তিবাক্যঃ যে যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য। পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। ৩. বিশেষ সদর্থক যুক্তিবাক্যঃ যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। ৪. বিশেষ নঞর্থক যুক্তিবাক্যঃ যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর ছক-১ ও ছক-২ একত্রে যুক্তিবাক্যের যে শ্রেণিবিন্যাস নি…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর