উদ্দীপকে আশিক ও শিমুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতার মধ্যে তুলনা কর।
উত্তর: ব্যাপ্যতার নিয়মের আলোকে আশিকের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য আর শিমুলের বক্তব্যে। নির্দেশিত যুক্তিবাক্যটি হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা। যুক্তিবাক্য। গুণ' ও' পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ 'করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য ঐ যুক্তিবাক্যটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের।। দিক থেকে নঞর্থক। এ যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সকল। 'ব্যস্ত্যর্থকে অস্বীকার করে। তাই এর উদ্দেশ্য পদ ব্যাপ্য আবার নঞর্থক যুক্তিরাকা হিসেবে এর বিধেয় পদও ব্যাপ্য। উদ্দীপকে উল্লিখিত আশিকের বক্তব্যটি হলো- "কোনো কাক নয় সাদা।" এ যুক্তিবাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। সুতরাং "কোনো কাক নয় সাদা।" যুক্তিবাক্যটিতে 'কাক' পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে 'কাক' বলতে পৃথিবীর সকল কাককে বোঝানো হয়েছে। অর্থাৎ সকল 'কাক' সম্পর্কে 'সাদা' পদটি অস্বীকার করা হয়েছে। কাজেই এ যুক্তিবাক্যে কাক পদটি ব্যাপ্য। আবার বিধেয় 'সাদা' পদটিও সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। 'সাদা' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে কাক পদের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে।' তাই 'সাদা' পদটিও ব্যাপ্য। অন্যদিকে, শিমুলের বক্তব্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা । যুক্তিবাকা নির্দেশিত হয়েছে। গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগের মধ্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য একটি। এ যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। উদ্দীপকে উল্লিখিত শিমুলের বক্তব্যটি হলো- "কিছু পাখি হয় কালো।" এই যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। কেননা এখানে বিধেয় 'কালো' পদটি উদ্দেশ্য 'পাখি' পদের আংশিক ব্যস্ত্যর্থকে স্বীকার করেছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য; কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। সুতরাং শিমুলের বক্তব্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা 1 যুক্তিবাক্য, যা বিশেষ যুক্তিবাক্য হিসেবে উদ্দেশ্য পদ অব্যাপ্য। আবার সদর্থক যুক্তিবাক্য হিসেবে বিধেয় পদও অব্যাপ্য। অর্থাৎ। যুক্তিবাক্যের উভয় পদই অব্যাপ্য। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আশিক ও শিমুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্য দুটিতে: বিপরীতমুখী, ব্যাপ্যতা, পরিলক্ষিত, হয়েছে। অর্থাৎ আশিকের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য আর শিমুলের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আশিক ও শিমুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যাপ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর