ছক-১ ও ছক-৩ এ প্রতিফলিত বিষয় দুটির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: ঘছক-১ এ পাতা, চিনি, সবুজ ও দানাদার শব্দগুলো পদযোগ্য শব্দ এবং ছি!, হায়! সাবাশ! ও আহা! শব্দগুলো পদ অযোগ্য শব্দ বা পদনিরপেক্ষ শব্দকে প্রতিফলিত করে। নিম্নে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- "যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে।" আর "যেসব শব্দ কোনো প্রকারেই অর্থাৎ স্বাধীনভাবে অথবা অন্যের সাহায্যে কোনোভাবেই উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না সে সকল শব্দকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে।" পাতা, চিনি, সবুজ, দানাদার শব্দগুলো প্রত্যেকেই অন্য শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে। যেমন- চিনি হয় মিষ্টি বা পাতা হয় সবুজ ইত্যাদি। কিন্তু ছক-৩ এর ছি!, হায়!, সাবাশ!, আহা! শব্দগুলো নিজে নিজে তো উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, অন্য শব্দের সাহায্য নিয়েও বসতে পারে না। যেমন- আহা! লোকটি হয় খুব গরিব। এই যুক্তিবাক্যে আহা! পৃথকভাবে বসে পৃথক অর্থ বহন করে যার সাথে উদ্দেশ্য বা বিধেয়ের কোনো সম্পর্ক নেই। এভাবেই ছক-১ ও ছক-৩ এর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-৩ এ প্রতিফলিত বিষয় দুটির পার্থক্য বিশ্লেষণ কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর