দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাপ্যতার দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'ঋতুটি হয় বর্ষাকাল' যুক্তিবাক্যটি একটি বিশেষ। সদর্থক যুক্তিবাক্য। কেননা এই যুক্তিবাক্যে ঋতুটি দ্বারা একটি নির্দিষ্ট সময়কে বুঝানো হচ্ছে যা বিশেষ। এই যুক্তিবাক্যে 'ঋতুটি' উদ্দেশ্য পদ এবং 'বর্ষাকাল' বিধেয় পদ। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী- 'সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য।' আবার নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। কোনো পদ যখন আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে তখন পদটিকে অব্যাপ্য বলে। যেহেতু দৃশ্যকল্প-২ যুক্তিবাক্যটি বিশেষ যুক্তিবাক্য সেহেতু এর উদ্দেশ্য পদ 'ঋতুটি' আংশিক ব্যক্তার্থ প্রকাশ করেছে ফলে এই পদটি অব্যাপ্য। আবার যুক্তিবাক্যটি সদর্থক হওয়ায় এর বিধেয় পদও অব্যাপ্য। সুতরাং দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যটির উভয় পদই অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাপ্যতার দিকটি ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর