দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বিশেষ নজ্ঞর্থক যুক্তিবাক্য অর্থাৎ '০' যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যেকোনো প্রকার সম্পর্কের প্রকাশকে বলা হয় যুক্তিবাক্য। বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে যুক্তিবাক্যের শ্রেণিবিন্যাস করা হয় তার মধ্যে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার সদর্থক ও নঞর্থক আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার সার্বিক ও বিশেষ। সুতরাং গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এর মধ্যে চতুর্থ প্রকার যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা '()' যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ নঞর্থক যুক্তিবাক্য '()' দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির কিছু অংশ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এর যুক্তিবাক্যটি হলো কিছু ফুল নয় সুগন্ধ যুক্ত। এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাকা। কারণ এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে আংশিক ব্যস্তার্থ অস্বীকার করেছে। ব্যাপ্যতার নিয়ম অনুসারে কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় আবার কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাকোর বিধেয় পদ অব্যাপ্য বা ব্যাপ্য নয়। উদ্দীপকে উল্লিখিত '()' যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্যপদ অব্যাপ্য কিন্তু নঞর্থক যুক্তিবাকা হিসেবে এর বিধেয় পদটা ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর