দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত যুক্তিবাক্যের পার্থক্য ব্যাপ্যতার আলোকে 'ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সার্বিক নঞর্থক বা। যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-২ এ বিশেষ সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যেকোনো প্রকার সম্পর্কের প্রকাশকে বলা হয় যুক্তিবাক্য। বিভিন্ন দিক দিয়ে যুক্তিবাক্যকে শ্রেণিবিন্যাস করা যায় এর মধ্যে একটি হলো যৌথ গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণিবিন্যাস। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকেচার ভাগে ভাগ করা যায়।১. সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য।২. সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য।৩. বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য।৪. বিশেষ নঞর্থক বা '()' যুক্তিবাক্য।উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটি হলো 'কোনো শিক্ষক নয় মিথ্যাবাদী'। যুক্তিবাক্যটিতে মিথ্যাবাদী বিধেয় পদ উদ্দেশ্য পদ শিক্ষকের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করায় এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা 'E [গণিত] যুক্তিবাক্যে পরিণত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয়, পদ অব্যাপ্য আবার নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু উদ্দেশ্য পদ অব্যাপ্য। সুতরাং দেখা যায় যে, E-যুক্তিবাক্য সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য আবার নঞর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও ব্যাপ্য। অর্থাৎ সার্বিক নঞর্থক যুক্তিবাক্য হিসেবে E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য।অপরদিকে, দৃশ্যকল্প-২ এ কিছু জ্ঞান হয় তাত্ত্বিক- যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যুক্তিবিদ্যায় যা '।' যুক্তিবাক্য হিসেবে পরিচিত। ব্যাপ্যতার নিয়ম অনুসারে বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য। অর্থাৎ '।" যুক্তিবাক্য একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য যার উভয় পদই অব্যাপ্য।পরিশেষে বলা যায়, সার্বিক নঞর্থক বাক্য হিসেবে 'E [গণিত] যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। কিন্তু বিশেষ সদর্থক যুক্তিবাক্য হিসেবে'।' যুক্তিবাক্যের উভয় পদই অব্যাপ্য। অর্থাৎ দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত যুক্তিবাক্য দুটির মধ্যে যে পার্থক্য তা বিপরীতধর্মী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত যুক্তিবাক্যের পার্থক্য ব্যাপ্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর