উদ্দীপকে রুনার বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে এবং মায়ের বক্তব্য বৈকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে। এই দু'ধরনের বাক্যের তুলনামূলক সম্পর্ক নিচে আলোচনা করা হলো।
যে সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে এবং এগুলো 'হয়-না হয়' কিংবা 'অথবা' এসব আকারে যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- সুমন হয় মেধাবী না হয় বোকা। আবার, যৌগিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি সরল বচন সদর্থক হলে তাকে সংযৌগিক যুক্তিবাক্য বলে। যেমন: তাপস হয় সৎ ও বুদ্ধিমান।
বৈকল্পিক যুক্তিবাক্য এবং সংযৌগিক যুক্তিবাক্যের সাদৃশ্য হলো এরা উভয়ই দুই বা ততোধিক সরল বাক্যের সমন্বয়ে গঠিত হয়। উদ্দীপকে মায়ের বক্তব্য 'রুনা হয় লাল না হয় সাদা পোশাক পাবে' বৈকল্পিক যুক্তিবাক্যটির দুটি সরল বাক্য ১. রুনা লাল পোশাক পাবে ও ২. অথবা রুনা সাদা পোশাক পাবে এর সমন্বয়ে গঠিত। আবার, রুনার বক্তব্যের সংযৌগিক বাক্যটি 'আমি লাল ও সাদা রঙের দুটি পোশাকই নিব' দুটি সরল বাক্য- ১. আমি লাল রঙের পোশাক নিব, ২. আমি সাদা রঙের পোশাক নিব এর সমন্বয়ে গঠিত।
বৈকল্পিক যুক্তিবাক্য ও সংযৌগিক যুক্তিবাক্যের বৈসাদৃশ্য হলো, বৈকল্পক যুক্তিবাক্যে দুটি বিকল্পের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়। যেমন- উদ্দীপকে মায়ের মতে, রুনা হয় লাল পোশাক পাবে নয়তো সাদা পোশাক পাবে। কিন্তু সংযৌগিক যুক্তিবাক্যে উভয় বিকল্পই একইসাথে সত্য বা মিথ্যা হতে পারে। যেমন- উদ্দীপকে রুনা লাল ও সাদা উভয় পোশাকই নিবে।
আবার, বৈকল্পিক যুক্তিবাক্যে চিহ্ন হিসেবে অথবা, হয়-না হয় ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন- উদ্দীপকে রুনা লাল না হয় সাদা পোশাক পাবে। কিন্তু, সংযৌগিক যুক্তিবাক্যে চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় ও, এবং ইত্যাদি। যেমন- উদ্দীপকে রুনা লাল ও সাদা উভয় পোশাকই নিবে।সুতরাং, বৈকল্পিক যুক্তিবাক্য ও সংযৌগিক যুক্তিবাক্যের তুলনামূলক আলোচনা থেকে আমরা বলতে পারি এদের মধ্যে সাদৃশ্যের ও বৈসাদৃশ্যের উভয় সম্পর্কই রয়েছে।