শেয়ারFacebookWhatsApp

পদ কাকে বলে?

উত্তর: যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাকে পদ (Term) বলে। যেমন- সুন্দর, পাখি ইত্যাদি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পদ কাকে বলে?

Comilla · 2017

উত্তর

যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাকে পদ (Term) বলে। যেমন- সুন্দর, পাখি ইত্যাদি।

উত্তর

না, সকল শব্দকে পদ বলা যায় না। আমরা জানি, যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদ বলে। যেমন- 'ফুল হয় সুন্দর'। এ যুক্তিবাক্যে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় পদ। কিন্তু, 'হয়' উদ্দেশ্য বা বিধেয় পদ না হওয়ায় এটি হলো শব্দ। তাই সকল পদকে শব্দ বলা গেলেও সকল শব্দকে পদ বলা যায় না।

উত্তর

উদ্দীপকে ১নং চিত্রে পদের ব্যক্ত্যর্থ (Denotation) এবং জাত্যর্থের (Connotation) দিকের প্রতিফলন ঘটেছে। কোনো পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয় তাকে ব্যক্ত্যর্থ বলে। যেমন- সকল মানুষ। অন্যদিকে, জাত্যর্থ হচ্ছে কোনো পদের গুণগত দিক। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর আবশ্যিক ও সাধারণ গুণাবলিকে তার জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। উদ্দীপকে পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা ব্যক্ত্যর্থকে নির্দেশ করা হয়। যেমন- ৭০০ জন, ৬৫০ জন, ৬০০ জন প্রত্যেক ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। আবার কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা কৃতকার্যতা গুণকে বোঝানো হয় যা পরীক্ষার্থীর জাত্যর্থ। যেমন- কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৫০০, ৫৫০, ৫৭০ যথাক্রমে জাত্যর্থের বৃদ্ধিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির আলোকে বিশ্লেষণ করা হলো- ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ককে চারভাগে প্রকাশ করা যায়। যথা- ১. ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে। উদ্দীপকে মিষ্টি লাল পেঁপের সাথে যদি সকল পেঁপেকে যুক্ত করা হয় তবে এর ব্যক্ত্যর্থ বেড়ে হয় 'সকল পেঁপে।' কিন্তু এতে করে মিষ্টি লাল পেঁপের জাত্যর্থ মিষ্টিত্ব পেঁপেত্ন + রং লালত্ব থেকে মিষ্টিত্ব ও রং লালত্ব হ্রাস পেয়ে হয় কেবল পেঁপেত্ব। ২. ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। উদ্দীপকে পেঁপে শ্রেণি থেকে সকল অমিষ্টি ও অলাল পেঁপেকে বাদ দিলে এর ব্যক্ত্যর্থ কমে দাঁড়ায় মিষ্টি- লাল পেঁপে। অপরদিকে, পেঁপে শ্রেণির জাত্যর্থ বৃদ্ধি পেয়ে হয় মিষ্টিত্ব + পেঁপেত্ন + রং লালত্ব। এতে প্রমাণ হলো যে, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। ৩. জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে। পেঁপে পদের জাত্যর্থ হলো পেঁপেত্ব। এর সাথে মিষ্টিত্ব ও রং লালত্ব যোগ করলে জাত্যর্থ দাঁড়াবে মিষ্টিত্ব + পেঁপেত্ন + রং লালত্ব। অন্যদিকে, পেঁপে পদের ব্যক্ত্যর্থ থেকে অমিষ্টি ও অলাল পেঁপে বাদ যাওয়াতে ব্যক্ত্যর্থ কমে গিয়ে হবে মিষ্টি লাল পেঁপে। ৪. জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। উদ্দীপকে মিষ্টি লাল পেঁপের জাত্যর্থ থেকে মিষ্টিত্ব ও রং লালত্ব বাদ দিলে জাত্যর্থ কমে গিয়ে হয় পেঁপেত্ন। কিন্তু, জাত্যর্থ কমে যাওয়ায় ব্যক্তর্থ বৃদ্ধি পেয়ে হবে 'সকল পেঁপে' কারণ পেঁপেত্ব গুণটি সকল পেঁপেতেই বিদ্যমান। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান।
HSCLogic 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।