শেয়ারFacebookWhatsApp

অবধারণ কী?

উত্তর: অবধারণ হলো দুটি ধারণার মধ্যে কোনো সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মানসিক প্রক্রিয়া।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অবধারণ কী?

Dinajpur · 2017

উত্তর

অবধারণ হলো দুটি ধারণার মধ্যে কোনো সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মানসিক প্রক্রিয়া।

উত্তর

যুক্তিবাক্যের গঠন পদ্ধতি অনুসরণ না করায় সকল বাক্যকে যুক্তিবাক্য (Proposition) বলা যায় না। একটি যুক্তিবাক্যে তিনটি উপাদান থাকে ১. উদ্দেশ্য, ২. বিধেয় ও ৩. সংযোজক। এই তিনটি উপাদান যখন একত্র হয়ে স্বীকৃতিসূচক বা অস্বীকৃতিসূচক সম্পর্ক স্থাপন করে তখন তাকে যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল ফুল হয় সুন্দর' এখানে 'ফুল' উদ্দেশ্য পদ, 'সুন্দর' বিধেয় পদ এবং 'হয়' সংযোজক। তাই এটি একটি যুক্তিবাক্য। সুতরাং সকল বাক্য উদ্দেশ্য সংযোজক বিধেয় এই আকারে গঠিত না হওয়ায় তাদেরকে যুক্তিবাক্য বলা যায় না।

উত্তর

ছকগুলোতে পদের ব্যক্ত্যর্থ (Denotation) ও জাত্যর্থ (Connotation) দিকের ইঙ্গিত দেওয়া হয়েছে। কোনো পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয় তাকে ব্যক্ত্যর্থ বলে। যেমন- 'মানুষ' পদটির ব্যক্তর্থ হচ্ছে 'সকল মানুষ' একটি পদ যে আবশ্যিক বা সাধারণগুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদেয় জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাই ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে জাত্যর্থ হ্রাস পায়। আবার, জাত্যর্থ বৃদ্ধি পেলে ব্যক্ত্যর্থ হ্রাস পায়। উদ্দীপকের ছকগুলোতে 'সব পেয়ারা' এবং 'সব কাজী পেয়ারা' বলতে 'পেয়ারা' এবং 'কাজী পেয়ারার' ব্যক্ত্যর্থকে বোঝানো হয়েছে। আবার, ফলত্ব + পেয়ারাত্ব দ্বারা 'পেয়ারা' পদের জাত্যর্থ এবং 'ফলত্ব + পেয়ারাত্ব দ্বারা 'পেয়ারা' পদের জাত্যর্থ এবং 'ফলত্ব + পেয়ারাত্ব + কাজী পেয়ারাত্ব' দ্বারা 'কাজী পেয়ারা পদের জাত্যর্থ বোঝানো হয়েছে।

উত্তর

উক্ত ছকগুলোতে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির যে সম্পর্ক ফুটেছে তা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মটি গাণিতিক অনুপাতের বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সব ক্ষেত্রে একই অনুপাতে ঘটে না। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা ব্যক্ত্যর্থ কমবে এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যেমন- মানুষ পদটির সাথে জ্ঞানী গুণটি যোগ করলে ব্যক্ত্যর্থ শতকরা ৯০ ভাগ কমে যায়। কিন্তু মানুষ পদটির সাথে শ্বেতবর্ণ গুণটি যোগ করলে ব্যক্ত্যর্থ শতকরা ৯০ ভাগের বদলে মাত্র ৬০ ভাগ কমে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু ক্ষেত্রে জাত্যর্থ (গুণ) বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ (পরিমাণ) ঠিকই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলো। এখানে জাত্যর্থ বাড়ল। কিন্তু ব্যক্ত্যর্থের পরিবর্তন হলে সেই পদটি সম্পূর্ণ নতুন পদে পরিণত হয়। ফলে নিয়মটি সেখানে খাটে না, যেমন- মানুষ পদের জাত্যর্থ কমিয়ে শুধুমাত্র জীববৃত্তি করলে, জীববৃত্তি গুণ সম্পন্ন পদটি হবে জীব। ফলে মানুষ পদটির অবসান ঘটবে। সুতারাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক থাকলেও এই সম্পর্ক সর্বক্ষেত্রে সত্য বলা যায় না। কেবলমাত্র ক্রমিকভাবে সাজানো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য হয়।
HSCLogic 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

অবধারণ কী? | Prosthuti