চিত্র-১ এ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাপ্যতার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: 'চিত্র-১' দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা এখানে পদের ব্যাপ্যতার যে চিত্র দেখানো হয়েছে তার সাথে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের সাদৃশ্য রয়েছে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল ফুল হয় সুন্দর'-এ যুক্তিবাক্যের বিধেয় পদ 'সুন্দর' উদ্দেশ্য পদ 'ফুল'-এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। 'A [গণিত] যুক্তিবাক্য সার্বিক সদর্থক হওয়ায় পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এর কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দীপকে 'চিত্র-১' এ পদের ব্যাপ্যতার যে চিত্র দেখানো হয়েছে সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই বলা যায় 'চিত্র-১' দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাপ্যতার আলোকে ব্য…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর