চিত্র-২ এবং চিত্র-৩ এ যে যে যুক্তিবাক্য পাই, তাদের ব্যাপ্যতার নিয়ম তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: 'চিত্র-২' দ্বারা বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য এবং 'চিত্র-৩' দ্বারা সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা এখানে ব্যাপ্যতার যে চিত্র দেখানো হয়েছে সেখানে যথাক্রমে 'O [গণিত] এবং 'E [গণিত] যুক্তিবাক্যের ব্যাপ্যতা নির্দেশিত হয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই 'O [গণিত] যুক্তিবাক্য বিশেষ নঞর্থক হওয়ায় এর কেবল বিধেয় পদ ব্যাপ্য। উদ্দীপকের 'চিত্র-২' এ পদের ব্যাপ্যতার যে চিত্র উপস্থাপন করা হয়েছে সেখানে কেবল বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই 'চিত্র-২' এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই 'E [গণিত] যুক্তিবাক্য সার্বিক নঞর্থক হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। উদ্দীপকের। 'চিত্র-৩' এ ব্যাপ্যতার যে চিত্র উপস্থাপন করা হয়েছে সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য দেখানো হয়েছে। তাই 'চিত্র-৩' এর মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা নির্দেশিত হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যাপ্যতার মানদণ্ডে চিত্র-২ ও চিত্র-৩ এ পরিলক্ষিত বিশেষ নঞর্থক ও সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ এবং চিত্র-৩ এ যে যে যুক্তিবাক্য পাই, তাদের ব্যাপ্যতার নিয়ম …
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর