উদ্দীপকে নির্দেশিত পদের প্রতিফলিত সম্পর্কটি কি সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কটি সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক সকল ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বিশেষ করে গাণিতিক অনুপাতের বেলায় নিয়মটি খাটে না। পাশাপাশি যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। এছাড়াও যে পদের ব্যক্ত্যর্থ সুনির্দিষ্ট সে ক্ষেত্রে ঐ পদের ব্যক্ত্যর্থ বাড়া-কমার কোনো প্রশ্ন ওঠে না। তাই এক্ষেত্রে হ্রাস-বৃদ্ধির নিয়মটিও কার্যকর নয়। আবার, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয়; তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ক সবক্ষেত্রে সমান বা সত্য বলা যায় না। কেবল ক্রমিকভাবে সাজানো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত পদের প্রতিফলিত সম্পর্কটি কি সকল ক্ষেত্রে সমানভাব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর