ছক-৩ এ কোন ধরনের শব্দকে নির্দেশ করছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ছক-৩ এ পদ-নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে, হায়! হায়! ইত্যাদি। এ শব্দগুলো কখনোই কোনোভাবে পদ হওয়ার যোগ্যতা রাখে না। তাই এগুলো হলো পদ-নিরপেক্ষ শব্দ। উদ্দীপকের 'ছক-৩' এর শব্দগুলো হলো- ছি!, হায়!, আহা!, সাবাশ!, মরি! মরি! এসব শব্দের প্রকৃতি এমন যে, এগুলো স্বাধীনভাবে বা অন্য পদের সাহায্য নিয়ে কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই 'ছক-৩' এ উল্লেখিত শব্দগুলো দ্বারা পদ-নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-৩ এ কোন ধরনের শব্দকে নির্দেশ করছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যা…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর