ছক-১ ও ছক-২ পদের যে দুটি রূপকে নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'ছক-১' এর মাধ্যমে পদযোগ্য শব্দ এবং 'ছক-২' এর মাধ্যমে সহপদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের 'ছক-১' এ উল্লেখিত- কলম, বই, মানুষ, চতুষ্পদ। শব্দগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- কলমটি হয় সুন্দর, বইটি হয় মূল্যবান, সকল মানুষ হয় সুন্দর ইত্যাদি। এখানে শব্দগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই 'ছক-*১'এরুশব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। অন্যদিকে, যেসব শব্দ বা শব্দসমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তবে অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। সেসব শব্দ বা শব্দের সমষ্টিকে সহপদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের 'ছক-২' এর শব্দগুলো হলো 'পাখি ও মাছ, ফুল এবং ফল'। এখানে 'ও', 'এবং' হচ্ছে সহপদযোগ্য শব্দ। কেননা এগুলো সরাসরি কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হয়। তাই এগুলো সহপদযোগ্য শব্দ। সুতরাং, উদ্দীপকের ছক-১ ও ছক-২ যথাক্রমে পদযোগ্য ও সহপদযোগ্য শব্দকে নির্দেশ করে। যারা ব্যবহারযোগ্যতার ভিত্তিতে পরষ্পর থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ পদের যে দুটি রূপকে নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর