উদ্দীপকে উল্লিখিত ব্যতিক্রমের বিষয়টি 'তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যতিক্রমের বিষয়টি আমার পাঠ্যবইয়ের পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাসবৃদ্ধির সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। এ সম্পর্ক সকল ক্ষেত্রে যথার্থ হয় না। নিচে বিষয়টি বিশ্লেষণ করে দেখানো হলো- ১. কোনো পদকে ক্রমিকভাবে সাজানো না গেলে পদের ব্যস্তার্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। অর্থাৎ যে সকল পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না, সেসব ক্ষেত্রে ব্যস্তার্থ জাতার্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না।২. কোনো একক পদের ক্ষেত্রে ব্যস্ত্যর্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। কেননা কোনো পদের ব্যস্তার্থ বা জাত্যর্থ বাড়িয়ে বা কমিয়ে দিলে সে পদটি পরিবর্তিত হয়ে নতুন পদের সৃষ্টি হয়।৩. কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্তার্থ বাড়তে পারে, কিন্তু জাতার্থ অপরিবর্তিত থাকে। যেমন- কোনো একটি নতুন গ্রহ আবিষ্কৃত হলে গ্রহের ব্যস্তার্থ বাড়ে; কিন্তু জাতার্থ অপরিবর্তিত থাকে।৪. কোনো পদের নতুন কোনো জাতার্থ আবিষ্কৃত হতে পারে; কিন্তু পদের ব্যক্তার্থ পরিবর্তিত থাকে। যেমন- পানির মৌলিক গুণের ক্ষেত্রে নতুন কোনো গুণের' সন্ধান পাওয়া গেলেও পানির পরিমাণ অপরিবর্তিত থাকে।৫. পদের ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না। কেননা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের 'বিপরীতক্রমে হ্রাসবৃদ্ধি ঘটলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না। পরিশেষে বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি অনেক ক্ষেত্রে কার্যকর; কিন্তু সকল ক্ষেত্রে কার্যকর নয়। অর্থাৎ, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মের অনেক সীমাবদ্ধতা আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যতিক্রমের বিষয়টি 'তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লে…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর