চিত্র-২ পদের ব্যাপ্যতা অনুসারে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এ ব্যাপ্যতা অনুসারে I যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুসারে চিত্র-২ এর কোনো পদই ব্যাপ্য নয়। দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হলো যুক্তিবাক্য। গুণ ও পরিমাণের ভিত্তিতে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং এর মধ্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা । যুক্তিবাক্য একটি। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আবার, কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ 'অব্যাপ্য'। উদ্দীপকের চিত্র-২ এর উদ্দেশ্য বা বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়। তাই ব্যাপ্যতা অনুসারে এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা । যুক্তিবাক্য। কেননা বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য।সুতরাং উদ্দীপকের চিত্র-২ এর যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা । যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ পদের ব্যাপ্যতা অনুসারে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর