পদের ব্যাপ্যতার নিয়ম অনুসরণ করে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: ব্যাপ্যতার দিক থেকে 'চিত্র-১' এর মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর 'চিত্র-৩' এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে এ দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে। 'চিত্র-১' এর ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই, 'চিত্র-১' এর মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। অপরপক্ষে, 'চিত্র-৩' এ ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে, সেখানে কেবল বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য। তাই 'চিত্র-৩' এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। তাই 'O [গণিত] যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পদের ব্যাপ্যতার নিয়ম অনুসরণ করে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে পার্থক্য…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর