উদ্দীপকে মিঠুনের বক্তব্য কোন প্রকারের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিঠুনের বক্তব্যে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বক্তব্যকে স্বীকার করে। যেমন- সকল ফুল হয় সুন্দর। এই যুক্তিবাক্যের বিধেয় পদ 'সুন্দর' উদ্দেশ্য পদ 'ফুল' এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকের মিঠুনের বক্তব্যে বলা হয়েছে, 'সকল অসুস্থ ব্যক্তি হয় পথ্য নির্ভর'। এখানে 'পথ্য নির্ভর' বিধেয় পদটি উদ্দেশ্য পদ 'সকল অসুস্থ ব্যক্তি' এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। এটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক অর্থ প্রকাশ করেছে। তাই বলা যায়, মিঠুনের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক সদর্থক বা. A-যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিঠুনের বক্তব্য কোন প্রকারের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর