শেয়ারFacebookWhatsApp

তূর্য ও মিসেল এর বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্য দুটির তুলনামূলক আলোচনা করো।

উত্তর: তুর্য ও মিসেল এর বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্য দুটি যথাক্রমে সার্বিক নঞর্থক বা ”E” যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক বা “।” যুক্তিবাক্য। নিচে উভয় যুক্তিবাক্যের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য বলে। উদ্দীপকের তূর্য বলে, 'কোনো ঔষধ নয় ভালো'। এখানে, 'ভালো' বিধেয় পদটিকে 'ঔষধ' উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এ ধরনের যুক্তিবাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণের দিক থেকে 'নঞর্থক'। আবার, যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক বা যুক্তিবাক্য বলে। যেমন উদ্দীপকের মিসেল বলে, 'কিছু ঔষধ হয় উপকারী'। এখানে বিধেয় 'উপকার' পদটিকে উদ্দেশ্য 'ঔষধ' পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয়েছে। এ ধরনের যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। আমরা জানি, ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দীপকে নির্দেশিত তূর্যের যুক্তিবাক্য যেহেতু সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য। তাই এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। আর, মিসেলের উলিখিত যুক্তিবাক্য বিশেষ সদর্থক বা। যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। সুতরাং উপরের বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য এবং বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

তূর্য ও মিসেল এর বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্য দুটির তুলনামূলক আলো…

উদ্দীপক

তূর্য তার বন্ধু মিসেল ও মিঠুনকে নিয়ে হাসপাতালে তার বাবাকে দেখতে গিয়ে বলল, কোনো ঔষধ নয় ভালো। মিসেল তখন বলল, কিছু ঔষধ হয় উপকারী। মিঠুন তাদের কথা শুনে বলল, সকল অসুস্থ ব্যক্তি হয় পথ্য নির্ভর।

নটরডেম কলেজ · 2025

উত্তর

যে অর্থপূর্ণ শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে পদ বলে।

উত্তর

হ্যাঁ, অর্থের ভিন্নতার কারণে বিরুদ্ধ পদ ও বিপরীত পদ আলাদা। যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে তবে তাদের বিরুদ্ধ পদ বলে। যেমন- সবুজ ও অ-সবুজ এ পদ দুটি পরস্পরবিরোধী এবং রং শ্রেণির সকল ব্যক্ত্যর্থের ধারক। অন্যদিকে, যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে না, তবে এই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন- লাল ও নীল এই দুটি পদ পরস্পরবিরোধী। কারণ যা লাল তা কখনই নীল হয় না। সে হিসেবে লাল নীলের এবং নীল লালের বিপরীত রং। তাই এরূপ অর্থের ভিন্নতার কারণে বিরুদ্ধ পদ ও বিপরীত পদ এক নয়।

উত্তর

উদ্দীপকে মিঠুনের বক্তব্যে সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বক্তব্যকে স্বীকার করে। যেমন- সকল ফুল হয় সুন্দর। এই যুক্তিবাক্যের বিধেয় পদ 'সুন্দর' উদ্দেশ্য পদ 'ফুল' এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকের মিঠুনের বক্তব্যে বলা হয়েছে, 'সকল অসুস্থ ব্যক্তি হয় পথ্য নির্ভর'। এখানে 'পথ্য নির্ভর' বিধেয় পদটি উদ্দেশ্য পদ 'সকল অসুস্থ ব্যক্তি' এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। এটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক অর্থ প্রকাশ করেছে। তাই বলা যায়, মিঠুনের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক সদর্থক বা. A-যুক্তিবাক্য।

উত্তর

তুর্য ও মিসেল এর বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্য দুটি যথাক্রমে সার্বিক নঞর্থক বা ”E” যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক বা “।” যুক্তিবাক্য। নিচে উভয় যুক্তিবাক্যের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্য বলে। উদ্দীপকের তূর্য বলে, 'কোনো ঔষধ নয় ভালো'। এখানে, 'ভালো' বিধেয় পদটিকে 'ঔষধ' উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এ ধরনের যুক্তিবাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণের দিক থেকে 'নঞর্থক'। আবার, যে সকল যুক্তিবাক্যের বিধেয় পদকে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক বা যুক্তিবাক্য বলে। যেমন উদ্দীপকের মিসেল বলে, 'কিছু ঔষধ হয় উপকারী'। এখানে বিধেয় 'উপকার' পদটিকে উদ্দেশ্য 'ঔষধ' পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয়েছে। এ ধরনের যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। আমরা জানি, ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। উদ্দীপকে নির্দেশিত তূর্যের যুক্তিবাক্য যেহেতু সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য। তাই এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। আর, মিসেলের উলিখিত যুক্তিবাক্য বিশেষ সদর্থক বা। যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। সুতরাং উপরের বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য এবং বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।