গুচ্ছ-২ এর শব্দগুলো কি পদ হিসেবে যুক্তিবাক্যে ব্যবহারযোগ্য? ব্যাখ্যা করো।
উত্তর: না, গুচ্ছ-২ এ উল্লেখিত হায়! উঃ! বাহ! শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। কারণ এগুলো পদ নিরপেক্ষ শব্দ। পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। তার মধ্যে পদ নিরপেক্ষ শব্দ একটি। যে শব্দ স্বাধীনভাবে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোন পদের সাহয্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। পদ অযোগ্য শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন- ছি! ছি! আহা, ওহো, মরি। মরি। ইত্যাদি। উদ্দীপকের গুচ্ছ-২ এ হায়!, উঃ!, বাহ। শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এ শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দকে পদ অযোগ্য শব্দ বলে। পদ নিরপেক্ষ শব্দ আদৌ কোন পদ নয়। কারণ যুক্তিবাক্যে তাদের স্থান নেই। এরূপ শব্দ সব সময়ই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার অযোগ্য। মূলত ব্যাকরণের শব্দসমূহের মধ্যে বিস্ময়সূচক শব্দসমূহ পদ অযোগ্য শব্দরূপে গণ্য হয়। পরিশেষে বলা যায়, গুচ্ছ-২ এ উল্লেখিত হায়! উঃ! বাহ! শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। এ শব্দগুলো পদ হওয়ার যোগ্যতা রাখে না। তাই এ শব্দগুলো যুক্তিবাক্যে ব্যবহারের অযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
গুচ্ছ-২ এর শব্দগুলো কি পদ হিসেবে যুক্তিবাক্যে ব্যবহারযোগ্য? ব্যাখ্য…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর