চিত্র-২ যে যুক্তিবাক্যটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-২ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে (Universal Negative Proposition) নির্দেশ করে। যেসব যুক্তিবাক্যের বিধেয় পদের মাধ্যমে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করা হয় থাকে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E-যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্যগুলো পরিমাণগত দিক থেকে সার্বিক এবং গুণগত দিক থেকে নঞর্থক হয়ে থাকে। যেমন- কোনো মানুষ নয় নিখুঁত' এ বাক্যে বিধেয় 'নয় নিখুঁত' পদকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করা হয়েছে। সার্বিক নঞর্থক বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'কোনো' কথাটি ব্যবহৃত হয় এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'নয়' কথাটি ব্যবহৃত হয়। ব্যাপ্যতার নিয়মানুসারে, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। উদ্দীপকে চিত্র-২ এর নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হওয়ায় এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E-যুক্তিবাক্যের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ যে যুক্তিবাক্যটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর