দৃষ্টান্ত-৩ ও দৃষ্টান্ত-৪ এর বাক্যগুলিতে যুক্তিবাক্যের যে প্রকারের প্রতিফলন হয়েছে, তা বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-৩ এর যুক্তিবাক্যে প্রাকল্পিক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-৪ এর যুক্তিবাক্যে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতিফলন হয়েছে। সম্বন্ধের ভিত্তিতে বিভক্ত সাপেক্ষে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রাকল্পিক যুক্তিবাক্য এবং বৈকল্পিক যুক্তিবাক্য। সে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি ldots.. তাহলে' বা অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে বলা হয় 'পূর্বণ' এবং দ্বিতীয় অংশকে বলা হয় 'অনুগ'। যেমন: 'যদি মেঘ হয় অষলে বৃষ্টি হবে।' যেহেতু এ বাক্যটি 'যদি ldots. তাহলে' শর্ত দ্বারা যুক্ত, তাই এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। অন্যদিকে, যে যুক্তিবাক্যে একাধিক বিকর সম্ভাবনার উল্লেখ থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। বৈকল্পিক যুক্তিবাক্য 'হয়... নয়' 'either... or [গণিত] রূপে বসে। যেমন-বাঁধন হয় নির্বোধ, নয় ভীরু। বৈকল্পিক যুক্তিবাক্যে সরাসরি কোন একটি বক্তব্য উপস্থিত না করে, দুটি বিকল্পের উল্লেখ করে এমন অর্থ প্রকাশ করে যে, দুটি বিকল্পের একটি সত্য। উদ্দীপকে দৃষ্টান্ত-৩ হল 'যদি X আসে, তাহলে আমি যাব'। অর্থাৎ আমি যে যাব তা নির্ভর করে X এর আসার উপর। আবার, দৃষ্টান্ত-৪ হল 'Y হয় নির্বোধ, না হয় ভীরু।' এখানে দুটি বিকল্পের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি বিকল্প সত্য হবে। যেমন: 'Y [গণিত] যদি নির্বোধ না হয়, তাহলে সে ভীরু' এবং 'Y যদি ভীরু না হয়, তাহলে সে নির্বোধ।' অর্থাৎ, দৃষ্টান্ত-৩ এর যুক্তিবাক্য হলো প্রাকল্পিক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-৪ এর যুক্তিবাক্য হলো বৈকল্পিক যুক্তিবাক্য। আলোচনা শেষে বলা যায়, দৃষ্টান্ত-৩ ও দৃষ্টান্ত-৪ এ নির্দেশিত প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য সাপেক্ষতার বিচারে পরস্পর সম্পর্কযুক্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ ও দৃষ্টান্ত-৪ এর বাক্যগুলিতে যুক্তিবাক্যের যে প্রকারের …
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর