তৃতীয় দৃষ্টান্তের বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো।
উত্তর: তৃতীয় দৃষ্টান্তের বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি... তাহলে' বা অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে বলা হয় 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলা হয় 'অনুগ'। যেমন: 'যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে'। যেহেতু এ বাক্যটি 'যদি ldots তাহলে' শর্ত দ্বারা যুক্ত, তাই এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। এরূপ যুক্তিবাক্যের প্রধান বৈশিষ্ট্য হলো এ যুক্তিবাক্য কোনো একটি শর্তের অধীন থাকে। উদ্দীপকের ৩য় দৃষ্টান্তে দেখতে পাই, 'যদি পড়ালেখা করো, তাহলে ভালো ফল পাবে।' এই বাক্যটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য এবং বাক্যটি 'যদি ...তাহলে' শর্ত দ্বারা যুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের তৃতীয় দৃষ্টান্তের মাধ্যমে সাপেক্ষ যুক্তিবাক্যের প্রাকল্পিক রূপটি প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তৃতীয় দৃষ্টান্তের বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর