আরমান যে বিষয়টির ইঙ্গিত দিয়েছে সেট কী? ব্যাখ্যা করো।
উত্তর: আরমান ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের মাঝে বিপরীতধর্মী হ্রাস-বৃদ্ধির সীমাবদ্ধতা বিষয়টির ইঙ্গিত দিয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের একটি দিক হলো এর সীমাবদ্ধতা। এ নিয়ম অনুযায়ী কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। অপরদিকে, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে, জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। কিন্তু সবক্ষেত্রে তা সম্ভব নয়। যেমন- একটি দ্বীপ আবিষ্কারের পর ঐ দ্বীপের জাত্যর্থ বাড়ে না। অনুরূপ, সৌরজগতে ১১টি গ্রহ আছে। যদি বিজ্ঞানীরা আরও একটি গ্রহের সন্ধান পান, তাতে করে গ্রহের ব্যক্ত্যর্থ বাড়লেও এর আবশ্যিক গুণাবলি অর্থাৎ জাত্যর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়লেই যে জাত্যর্থ কমে যাবে এমনটি অপরিহার্য নয়। উদ্দীপকের ঘটনায় দেখতে পাই, ফাহিম বলল, 'যতই বয়স বাড়ছে। আমাদের আয়ু ততই কমছে।' এখানে ফাহিমের স্বীকৃতি পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের দিকটি নির্দেশ করে। কিন্তু আরমানের বক্তব্যে, 'আমি কিন্তু এ কথার সাথে সম্পূর্ণ একমত নই।' পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধতাকে নির্দেশ করেছে। তাই বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধতা এই নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আরমান যে বিষয়টির ইঙ্গিত দিয়েছে সেট কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর