ফাহিমের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তা হ্রাস-বৃদ্ধির নিয়মসহ ব্যাখ্যা করো।
উত্তর: ফাহিমের কথায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মাঝে হ্রাস-বৃদ্ধির বিপরীতধর্মী সম্পর্ক বিষয়টির প্রতিফলন ঘটেছে। নিচে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মসহ ব্যাখ্যা করা হলো- পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতিমুখী সম্পর্ক বিদ্যমান। এই বিপরীতিমুখী সম্পর্কের চারটি দিক বা নিয়ম রয়েছে। এক্ষেত্রে ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন-'জীব' পদটির ব্যক্ত্যর্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। অন্যভাবে বলা যায়, যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন-'মানুষ' পদটির জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল 'শিক্ষিত মানুষ' হয়। আবার, যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' থেকে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। উদ্দীপকের ফাহিমের বক্তব্যেও বলা হয়েছে, 'যতই বয়স বাড়ছে আমাদের আয়ু ততই কমছে।' অর্থাৎ এখানে একটির বৃদ্ধিতে অপরটি' কমছে; যা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ককে নির্দেশ করে। আলোচনা শেষে তাই বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমূখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ফাহিমের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তা হ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর