উদ্দীপকে পদের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো
উত্তর: জাউদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা পরিমাণের দিক এবং অন্যটি গুণের দিক। পদের সংখ্যা বা পরিমাণের দিক হলো ব্যক্ত্যর্থ এবং গুণগত দিক হলো জাত্যর্থ। সাধারণত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে এবং পদের ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে। উদ্দীপকে উল্লেখিত চিত্রে লিচুর বিপরীতে 'লিচুত্ব', মিষ্টি লিচুর বিপরীতে 'লিচুত্ব ও মিষ্টত্ব' এবং লাল মিষ্টি লিচুর বিপরীতে 'লিচুত্ব, মিষ্টত্ব ও লালতু' উল্লেখ করা হয়েছে। চিত্রের প্রথম অংশ হলো ব্যক্ত্যর্থ এবং পরের অংশ হলো জাত্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পদের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর