শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির কোন ব্যতিক্রম আছে বলে তুমি মনে কর? মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তবে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্কের কিছু ব্যতিক্রম বা সীমাবদ্ধতা রয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি গাণিতিক অনুপাতের বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সবক্ষেত্রে একই অনুপাতে ঘটে না। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা ব্যক্ত্যর্থ কমবে এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন-অন্য একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু ক্ষেত্রে জাত্যর্থ (গুণ) বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ (পরিমাণ) একই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলে জাত্যর্থ বাড়বে কিন্তু তাতে ব্যক্ত্যর্থের কোনো পরিবর্তন হবে না। বরং ব্যক্ত্যর্থ বাড়লে সেই পদটি সম্পূর্ণ নতুন পদে পরিণত হয়। ফলে নিয়মটি সেখানে খাটে না। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ককে সবক্ষেত্রে সত্য বলা যায় না। এই নিয়মটির অনেক সীমাবদ্ধতা আছে। অর্থাৎ, হ্রাস-বৃদ্ধির নিয়মটি সকল ক্ষেত্রে কার্যকর হয় না।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির কোন ব্যতিক্রম আছে বলে তুমি মনে কর? মূল্য…

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

যে পদ কোনো বস্তু, বিষয় বা গুণের অনুপস্থিতি বা অভাব বোঝায় তাকে নঞর্থক পদ বলে।

উত্তর

না, বিশিষ্ট বা স্বকীয় নামবাচক পদ জাত্যর্থক নয়। জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ উভয়ই থাকে যে পদে তাকে বলে জাত্যর্থক পদ। যেমন: 'মানুষ' একটি জাত্যর্থক পদ। কেননা মানুষ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই রয়েছে। কিন্তু 'সুজন', 'সুমি' ইত্যাদি পদ হলো বিশিষ্ট বা স্বকীয় নামবাচক পদ। এসব বিশিষ্ট পদ কেবলমাত্র প্রতীক বা নাম হিসেবে ব্যবহৃত হয়। তাই এসব পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থ থাকে না। তাই বিশিষ্ট বা স্বকীয় নামবাচক পদ জাত্যর্থক নয়।

উত্তর

জাউদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা পরিমাণের দিক এবং অন্যটি গুণের দিক। পদের সংখ্যা বা পরিমাণের দিক হলো ব্যক্ত্যর্থ এবং গুণগত দিক হলো জাত্যর্থ। সাধারণত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে এবং পদের ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে। উদ্দীপকে উল্লেখিত চিত্রে লিচুর বিপরীতে 'লিচুত্ব', মিষ্টি লিচুর বিপরীতে 'লিচুত্ব ও মিষ্টত্ব' এবং লাল মিষ্টি লিচুর বিপরীতে 'লিচুত্ব, মিষ্টত্ব ও লালতু' উল্লেখ করা হয়েছে। চিত্রের প্রথম অংশ হলো ব্যক্ত্যর্থ এবং পরের অংশ হলো জাত্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তবে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্কের কিছু ব্যতিক্রম বা সীমাবদ্ধতা রয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি গাণিতিক অনুপাতের বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সবক্ষেত্রে একই অনুপাতে ঘটে না। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা ব্যক্ত্যর্থ কমবে এ সম্বন্ধে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন-অন্য একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু ক্ষেত্রে জাত্যর্থ (গুণ) বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ (পরিমাণ) একই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলে জাত্যর্থ বাড়বে কিন্তু তাতে ব্যক্ত্যর্থের কোনো পরিবর্তন হবে না। বরং ব্যক্ত্যর্থ বাড়লে সেই পদটি সম্পূর্ণ নতুন পদে পরিণত হয়। ফলে নিয়মটি সেখানে খাটে না। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ককে সবক্ষেত্রে সত্য বলা যায় না। এই নিয়মটির অনেক সীমাবদ্ধতা আছে। অর্থাৎ, হ্রাস-বৃদ্ধির নিয়মটি সকল ক্ষেত্রে কার্যকর হয় না।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।