দৃষ্টান্ত-২ এর যুক্তিবাক্যগুলোর ব্যাপ্যতার দিক থেকে পার্থক্য করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্যের দৃষ্টান্ত প্রতীয়মান। এই দুই যুক্তিবাক্যের মধ্যে ব্যাপ্যতার দিক দিয়ে পার্থক্য রয়েছে। দৃষ্টান্ত-২ এ বর্ণিত 'কোনো ঘোড়া নয় মানুষ তবে কিছু ঘোড়া হয় সাদা।' এই দৃষ্টান্তটি বিশ্লেষণ করলে যে দুটি বাক্য পাওয়া যায় তা হলো-'কোনো ঘোড়া নয় মানুষ' যা সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য এবং 'কিছু ঘোড়া হয় সাদা' যা বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার দিক থেকে 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। কেননা সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে বিধেয় পদ ব্যাপ্য। অপরপক্ষে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক কার্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য; আর সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার দিক থেকে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। তাই বলা যায়, উদ্দীপকে প্রতীয়মান সার্বিক নঞর্থক যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক যুক্তিবাক্যের মধ্যে ব্যাপ্যতার দিক থেকে পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর যুক্তিবাক্যগুলোর ব্যাপ্যতার দিক থেকে পার্থক্য করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর