চিত্র-১ কোন ধরনের যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এ সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে। A-যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক হয়। অর্থাৎ, এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদও ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে A-যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। চিত্র-১ এর চিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে উদ্দেশ্য পদকে ব্যাপ্য এবং বিধেয় পদকে অব্যাপ্য দেখানো হয়েছে। তাই চিত্র-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ কোন ধরনের যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর