উদ্দীপকের ২য় বাক্যের 'বাহবা' শব্দটি কি পদনিরপেক্ষ? যুক্তিবাক্য গঠনে পদযোগ্য ও পদনিরপেক্ষ শব্দের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় বাক্যের 'বাহবা' শব্দটি পদনিরপেক্ষ। কেননা এই শব্দটি স্বাধীনভাবে অথবা অন্য শব্দের সাহায্যে কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। পদনিরপেক্ষ শব্দ যুক্তিবিদ্যার আলোকে আদৌ কোনো পদ নয়। যুক্তিবাক্য গঠনে পদযোগ্য শব্দের ভূমিকা অপরিহার্য। কেননা। পদযোগ্য শব্দ ছাড়া যুক্তিবাক্য গঠন করা যায় না। পদযোগ্য শব্দ গুলো অন্য শব্দের সাহায্য ছাড়া একা একাই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যে বাক্যে পদযোগ্য শব্দ নাই সে। বাক্য যুক্তিবাক্য নয়। আর পদনিরপেক্ষ শব্দের যুক্তিবাক্য গঠনে কোনো ভূমিকাই নেই। কেননা এই শব্দগুলো যুক্তিবিদ্যায় আদৌ কোনো পদ নয়। পদনিরপেক্ষ শব্দ স্বাধীনভাবে অথবা অন্য শব্দের সাহায্যে কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। যুক্তিবাক্যে তাদের স্থান নেই। এরূপ শব্দ। সবসময়ই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার অযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় বাক্যের 'বাহবা' শব্দটি কি পদনিরপেক্ষ? যুক্তিবাক্য গঠনে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর