ছক-২ কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-২ এর শব্দ গুলো হলো এবং, টি, অথবা, খুব এগুলো সহপদযোগ্য শব্দকে নিদেশ করে। যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য রা বিধেয়রূপে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয় তাদেরকে সহপদযোগ্য শব্দ বলে।' তবে সহপদযোগ্য শব্দগুলো একা একা না হলেও পদযোগ্য শব্দের সাথে মিলিত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়ের মধ্যে স্থান করে নিতে পারে। যেমন- আমটি হয় খুব সুস্বাদু। এই যুক্তিবাক্যের টি ও খুব এই শব্দ দুটির একা একা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হবার যোগ্যতা নেই কিন্তু আম'ও সুস্বাদু-এর সাথে বসে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে স্থান করে নিয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-২ কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর