উদ্দীপকের সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষার মান বৃদ্ধি পেলে কুসংস্কার হ্রাস পায় এবং শিক্ষার মান হ্রাস পেলে কুসংস্কার বৃদ্ধি পায় এ বক্তব্য পাঠ্যপুস্তকের পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক এর সাথে সাদৃশ্য রয়েছে। পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি পায়। পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থ হ্রাস-বৃদ্ধির চারটি নিয়ম আছে। যথা- (ক) যদি ব্যক্ত্যর্থ বাড়ে, তবে জাত্যর্থ কমে। (খ) যদি ব্যক্ত্যর্থ কমে, তবে জাত্যর্থ বাড়ে। (গ) যদি জাত্যর্থ বাড়ে, তবে ব্যক্ত্যর্থ কমে এবং (ঘ). যদি জাত্যর্থ কমে, তবে ব্যক্তার্থ বাড়ে। যেমন- মানুষ পদের সংখ্যা সৎ মানুষের থেকে-বেশি কিন্তু তার জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আর সৎ মানুষের সংখ্যা মানুষ থেকে কম হলেও তার জাত্যর্থ মানুষ থেকে বেশি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। এ থেকে বোঝা যায় পদের ব্যস্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে এবং জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর