চিত্র-১ এবং-চিত্র-২ সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: চিত্র-১ এবং চিত্র-২ দ্বারা যথাক্রমে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা "পরিমাণের দিক এবং অন্যটি গুণের দিক। পদের সংখ্যা বা পরিমাণের দিক হলো ব্যক্ত্যর্থ। তাই পদের ব্যক্ত্যর্থ হলো সংখ্যা বা বিস্তৃতির দিক। চিত্র-১ এ দেখানো হয়েছে যে, 'ক+খ গ' এবং পরবর্তীতে ক + খ গ' সংখ্যা। তাই চিত্র-১ পদের ব্যক্ত্যর্থকে প্রকাশ করেছে। অন্যদিকে, একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলিকে প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে। চিত্র-২ এ 'চ + ছ + জ' এবং পরবর্তীতে চ+ ছ + জ = গুণ দেখানো হয়েছে। তাই চিত্র-২ দ্বারা পদের জাত্যর্থ প্রকাশিত হয়েছে। সাধারণত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে এবং যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে তখন তার জাত্যর্থ বাড়ে। যেমন: 'মানুষ' পদটির সংখ্যাগত দিক হলো 'সকল মানুষ' এবং গুণগত দিক হলো 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি'। এখন 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ কমিয়ে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বেড়ে 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা' হয়। আবার, পদটির জাত্যর্থ কমে 'জীববৃত্তি বুদ্ধিবৃত্তি' হলে ব্যক্ত্যর্থ বেড়ে 'সকল মানুষ' হয়। অনুরূপ দৃষ্টান্ত চিত্র-১ ও চিত্র-২ এ লক্ষ করা যায়। পরিশেষে বলা যায় যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এবং-চিত্র-২ সম্পর্ক মূল্যায়ন করো।
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর