ছক 'ক' ও 'গ' এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উত্তর: উদ্দীপকের ছক 'ক' এর মাধ্যম পদযোগ্য শব্দ এবং ছক 'গ' এর মাধ্যমে পদ নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। শব্দগত দিক থেকে পদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। উদ্দীপকে ছক 'ক' শব্দগুলো হলো মানুষ, কলম। এসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আর যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদযোগ্য শব্দ বলে। তাই ছক 'ক' দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে। যেমন: কলমটি হয় সুন্দর, মানুষ হয় মরণশীল। এই বাক্য দুটিতে 'মানুষ' ও 'কলম' স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। তাই এগুলো পদযোগ্য শব্দ। অপরপক্ষে, ছক 'গ'-এ প্রদত্ত শব্দগুলো হলো বাহ!, আহা!। এসব শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আর যে শব্দ স্বাধীনভাবে অথবা অন্য কোনো পদের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। তাই ছক 'গ' দ্বারা পদ নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। পদের দিক থেকে পদ নিরপেক্ষ শব্দের কোনো মূল্য নেই। পরিশেষে বলা যায় যে, পদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দের মধ্যে পদযোগ্য শব্দই বেশি গুরুত্বপূর্ণ। পদযোগ্য শব্দ সরাসরি যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক 'ক' ও 'গ' এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর