শেয়ারFacebookWhatsApp

প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার কোন দিকটির ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার অবধারণের দিকটির ইঙ্গিত প্রদান করে। কেননা অবধারণ একটি মানসিক বিষয়। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থা। যখন দুটি বিষয়ের মধ্যে কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে অবধারণ বলে। যেমন: 'মধু হয় মিষ্টি'- এখানে মধুর ধারণার সাথে মিষ্টির ধারণাকে মনে মনে স্বীকার করা হয়। আবার, 'ওষুধ নয় অপ্রয়োজনীয়'- এখানে ওষুধের ধারণার সাথে অপ্রয়োজনীয় ধারণাকে মনে মনে অস্বীকার করা হয়। এভাবে কোনো একটি ধারণাকে অন্য একটি ধারণার সাথে মনে মনে স্বীকার বা অস্বীকার করাই হলো অবধারণ। উদ্দীপকে প্রথম বন্ধুর মনে মনে চিন্তার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আর দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের মনে মনে চিন্তা যেহেতু অবধারণ, তাই প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার অবধারণের দিকটির প্রতি ইঙ্গিত প্রদান করেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার কোন দিকটির ইঙ্গিত করে? ব্…

উদ্দীপক

দুই বন্ধুর কথোপকথন:প্রথম বন্ধু: মানবজাতিকে বর্ণ বৈষম্য থেকে কীভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য মার্টিন লুথার কিং মনে মনে গভীর চিন্তায় মগ্ন থাকতেন।দ্বিতীয় বন্ধু: অবশ্য পরবর্তীতে তিনি ওয়াশিংটনে এক ভাষণে তার মনের ভাবনাকে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতা বা ব্যাপকতা বোঝায়।

উত্তর

'শিক্ষক' ও 'শিক্ষার্থী' পদ দুটি সাপেক্ষ ধরনের। সাপেক্ষ পদ বলতে সেই পদসমূহকে বোঝায় যে পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্যদের ওপর নির্ভরশীল। অর্থাৎ, সাপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে স্বনির্ভর নয়। 'শিক্ষক' ও 'শিক্ষার্থী' পদ দুটি অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। কেননা 'শিক্ষক' পদের অর্থ প্রকাশের জন্য 'শিক্ষার্থী' পদটি দরকার; আবার শিক্ষার্থী পদের অর্থ প্রকাশের জন্য 'শিক্ষক' পদটি দরকার। অর্থাৎ, পদ দুটি অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। তাই 'শিক্ষক' ও 'শিক্ষার্থী' দুটি সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকের প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার অবধারণের দিকটির ইঙ্গিত প্রদান করে। কেননা অবধারণ একটি মানসিক বিষয়। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থা। যখন দুটি বিষয়ের মধ্যে কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে অবধারণ বলে। যেমন: 'মধু হয় মিষ্টি'- এখানে মধুর ধারণার সাথে মিষ্টির ধারণাকে মনে মনে স্বীকার করা হয়। আবার, 'ওষুধ নয় অপ্রয়োজনীয়'- এখানে ওষুধের ধারণার সাথে অপ্রয়োজনীয় ধারণাকে মনে মনে অস্বীকার করা হয়। এভাবে কোনো একটি ধারণাকে অন্য একটি ধারণার সাথে মনে মনে স্বীকার বা অস্বীকার করাই হলো অবধারণ। উদ্দীপকে প্রথম বন্ধুর মনে মনে চিন্তার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আর দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের মনে মনে চিন্তা যেহেতু অবধারণ, তাই প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার অবধারণের দিকটির প্রতি ইঙ্গিত প্রদান করেছে।

উত্তর

প্রথম বন্ধুর বক্তব্যে যেহেতু মনে মনে চিন্তার বিষয়টি আছে, তাই এটি অবধারণকে নির্দেশ করেছে। আর দ্বিতীয় বন্ধুর বক্তব্যে যেহেতু ভাষায় ব্যক্ত করার বিষয়টি আছে, তাই এটি যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। অবধারণ হলো একটি মানসিক অবস্থা যেখানে দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো বিষয় মনে মনে চিন্তা করা হয়। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে 'মনে মনে চিন্তা' এ বিষয়টির মাধ্যমে অবধারণ নির্দেশিত হয়েছে। অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে। অপরপক্ষে, দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। উদ্দীপকে দ্বিতীয় বন্ধুর বক্তব্যে যেহেতু ভাষায় প্রকাশের বিষয়টি আছে, তাই তার বক্তব্যের দ্বারা যুক্তিবাক্যের বিষয়টি নির্দেশিত হয়েছে। অবধারণ একটি মানসিক বিষয় বলে এর কোনো অংশ বা সুনির্দিষ্ট রূপ নির্ধারণ করা যায় না। অন্যদিকে, যুক্তিবাক্যের মূল উপাদান হলো পদ। আর যুক্তির উপাদান হলো যুক্তিবাক্য। যার সুনির্দিষ্ট রূপ আছে। এটি সর্বদা 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যুক্তিবাক্যের তুলনায় অবধারণের পরিধি ব্যাপক। তবে সব অবধারণ প্রকাশিত হয়ে যুক্তিবাক্য হয় না। তাই অবধারণের তুলনায় যুক্তিবাক্যের পরিধি কম। পরিশেষে বলা যায়, ১ম বন্ধুর বক্তব্যে অবধারণ ও ২য় বন্ধুর বক্তব্যে যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। তবে উভয় বিষয় যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রথম বন্ধুর মনে মনে চিন্তা যুক্তিবিদ্যার কোন দিকটির ইঙ্গিত করে? ব্… | Prosthuti