প্রথম এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: প্রথম বন্ধুর বক্তব্যে যেহেতু মনে মনে চিন্তার বিষয়টি আছে, তাই এটি অবধারণকে নির্দেশ করেছে। আর দ্বিতীয় বন্ধুর বক্তব্যে যেহেতু ভাষায় ব্যক্ত করার বিষয়টি আছে, তাই এটি যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। অবধারণ হলো একটি মানসিক অবস্থা যেখানে দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো বিষয় মনে মনে চিন্তা করা হয়। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে 'মনে মনে চিন্তা' এ বিষয়টির মাধ্যমে অবধারণ নির্দেশিত হয়েছে। অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে। অপরপক্ষে, দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। উদ্দীপকে দ্বিতীয় বন্ধুর বক্তব্যে যেহেতু ভাষায় প্রকাশের বিষয়টি আছে, তাই তার বক্তব্যের দ্বারা যুক্তিবাক্যের বিষয়টি নির্দেশিত হয়েছে। অবধারণ একটি মানসিক বিষয় বলে এর কোনো অংশ বা সুনির্দিষ্ট রূপ নির্ধারণ করা যায় না। অন্যদিকে, যুক্তিবাক্যের মূল উপাদান হলো পদ। আর যুক্তির উপাদান হলো যুক্তিবাক্য। যার সুনির্দিষ্ট রূপ আছে। এটি সর্বদা 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যুক্তিবাক্যের তুলনায় অবধারণের পরিধি ব্যাপক। তবে সব অবধারণ প্রকাশিত হয়ে যুক্তিবাক্য হয় না। তাই অবধারণের তুলনায় যুক্তিবাক্যের পরিধি কম। পরিশেষে বলা যায়, ১ম বন্ধুর বক্তব্যে অবধারণ ও ২য় বন্ধুর বক্তব্যে যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। তবে উভয় বিষয় যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রথম এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর