দৃশ্যপট-৩ এ যুক্তিবাক্যটির পদের ব্যাপ্যতা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-৩ এর বাক্যটি হলো সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য। নিচে A যুক্তিবাক্যটির পদের ব্যাপ্যতা ব্যাখ্যা করা হলো- যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল দার্শনিক হয় জ্ঞানী।' এ যুক্তিবাক্যে বিধেয় 'জ্ঞানী' পদটি উদ্দেশ্য 'দার্শনিক' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থের উপর হ্যাঁ সূচকভাবে আরোপিত হয়েছে। তাই উদ্দেশ্য পদটি ব্যাপ্য। অন্যদিকে, বিধেয় পদটি সামগ্রিক অর্থ গ্রহণ না করায় এটি অব্যাপ্য। উদ্দীপকের দৃশ্যপট-৩ এ উল্লিখিত যুক্তিবাক্যটি হলো 'বাঙালিরা হয় অতিথি পরায়ণ।' এটি একটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য। কারণ ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ 'বাঙালি'-কে বিধেয় পদ 'অতিথি পরায়ণ' দ্বারা স্বীকার করা হয়েছে। অর্থাৎ এখানে বিধেয় 'অতিথি পরায়ণ' 'পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বাঙালিকে নির্দেশ করেছে। তাই উদ্দেশ্য পদটি ব্যাপ্য। কিন্তু বিধেয় পদ 'অতিথি পরায়ণ' সামগ্রিক অর্থ গ্রহণ করেনি। কেননা বাঙালি ছাড়াও আরও অনেক অতিথি পরায়ণ মানুষ পৃথিবীতে -আছে। তাই বিধেয় পদটি অব্যাপ্য। সুতরাং বলা যায়, উদ্দীপকের দৃশ্যপট-৩ এ নির্দেশিত বাক্যটি A যুক্তিবাক্যকে নির্দেশ করে যার উদ্দেশ্য পদ ব্যাপ্য হলেও বিধেয় পদটি অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-৩ এ যুক্তিবাক্যটির পদের ব্যাপ্যতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর