মাহীর বক্তব্যে কোন ধরনের যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো।
উত্তর: মাহীর বক্তব্যে সম্ভাব্য যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিনভাগে ভাগ করা যায়। যথা- অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য ও সম্ভাব্য যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক সম্ভাবনাময় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন- 'আগামী বছরে হয়তো পৃথিবী থেকে যুদ্ধ-বিবাদ বিদায় নেবে' এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক নিশ্চিত নয়, তবে সম্ভাবনাময় বলা চলে। তাই এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের মাহীর বক্তব্যে লক্ষণীয়। উদ্দীপকের মাহী বললো, 'সম্ভবত নীতা আগামীকাল আসবে।' এখানে 'নীতা' উদ্দেশ্য পদটির সাথে বিধেয় 'আগামীকাল আসবে' পদটির সম্পর্ক সম্ভাব্য। তাই বলা যায়, উদ্দীপকের মাহীর ব্যবহৃত যুক্তিবাক্যটি একটি * সম্ভাব্য যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মাহীর বক্তব্যে কোন ধরনের যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর