দৃশ্যপট-১ এর অনুমানটির বৈধতা যাচাই করো।
উত্তর: আবর্তনের নিয়ম অনুসারে দৃশ্যপট-১ এর অনুমানটি একটি অবৈধ অনুমান। আবর্তনের নিয়ম অনুসারে, আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সিদ্ধান্ত গিয়ে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য পদ হবে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এর অন্যথা হলে তা আবর্তনের অবৈধ দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ উল্লিখিত দৃষ্টান্তটি হলো- 'কিছু শাড়ি নয় রাজশাহী সিল্ক - O যুক্তিবাক্য। অতএব, কিছু রাজশাহী সিল্ক নয় শাড়ি - O যুক্তিবাক্য। দৃষ্টান্তটিতে আশ্রয়বাক্যের 'শাড়ি' পদটি 'O [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে অব্যাপ্য ছিল। কিন্তু সিদ্ধান্তে 'O [গণিত] যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় 'শাড়ি' পদটি ব্যাপ্য হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আবর্তনের ব্যাপ্যতাজনিত নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাই বলা যায়, ব্যাপ্যতাজনিত নিয়ম লঙ্ঘন করার কারণে দৃশ্যপট-১ এর 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন একটি অবৈধ আবর্তন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এর অনুমানটির বৈধতা যাচাই করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর