দৃশ্যপট-১ এ কলাম-১ ও কলাম-২ এ পদের কোন নিয়মটি প্রতিফলিত হয়েছে? এ নিয়মটি কি সবসময় গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
উত্তর: দৃশ্যপট-১ এর কলাম-১ ও কলাম-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের নিয়মটি প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের এ নিয়মটি সবসময় গ্রহণযোগ্য নয়। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। এ নিয়ম অনুযায়ী, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। আবার, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে। যেমন- উদ্দীপকের দৃশ্যপট-১ এর কলাম-১ এ মোট কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেলে কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা কমে যায়। আবার, বিপরীতক্রমেও কলাম-২ এ নির্দেশিত তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেতে থাকলে কলাম-১ এর মোট কর্মচারীর সংখ্যা কমতে থাকে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির এ সম্পর্ক সকল ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বিশেষ করে গাণিতিক অনুপাতের বেলায় নিয়মটি খাটে না। পাশাপাশি যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। এছাড়াও কোনো কোনো পদের ব্য্যর্থ বাড়লেও জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয়; তবে এ যাবৎ আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ বা সংখ্যা জানি তা নতুন আবিষ্কারের মাধ্যমে বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। আলোচনা শেষে তাই বলা যায়, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকলেও এই সম্পর্ক সবক্ষেত্রে সমান বা সত্য বলা যায় না। কেবল ক্রমিকভাবে সাজানো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কলাম-১ ও কলাম-২ এ পদের কোন নিয়মটি প্রতিফলিত হয়েছে? এ নি…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর