উদ্দীপকের ২নং চিত্রে ও ৩নং চিত্রে যে দুটি যুক্তিবাক্যের প্রকাশ ঘটেছে সেগুলোর বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ২নং চিত্র দ্বারা সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য এবং ৩নং দৃশ্যকল্প দ্বারা বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর এই যুক্তিবাক্যের মধ্যে ব্যাপ্যতা, গুণ, পরিমাণ প্রভৃতি দিক দিয়ে পার্থক্য রয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যস্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার দিক থেকে 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। কেননা সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে বিধেয় পদ ব্যাপ্য। উদ্দীপকের চিত্র-২ এ পদের ব্যাপ্যতার যে চিত্র দেখানো হয়েছে সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য দেখানো হয়েছে। তাই চিত্র-২ এর মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়মানুযায়ী বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য; আর সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার দিক থেকে বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্যের কোনো পদই বাপ্য নয়। উদ্দীপকের চিত্র-৩ এ পদের ব্যাপ্যতার যে চিত্র দেখানো হয়েছে সেখানে কোন পদই ব্যাপ্য দেখানো হয়নি। তাই চিত্র-৩ এর মাধ্যমে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, চিত্র-২ ও চিত্র-৩ এ দুটি ভিন্ন যুক্তিবাক্যের দৃষ্টান্ত প্রতীয়মান হয়। এরূপ ভিন্নতার কারণে ব্যাপ্যতার ভিত্তিতে উভয়ের মধ্যে বৈশাদৃশ্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ২নং চিত্রে ও ৩নং চিত্রে যে দুটি যুক্তিবাক্যের প্রকাশ ঘটেছ…
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর