উদ্দীপকে সানিয়াদ ও অভিকের বক্তব্যে যে দু'ধরনের বাক্য প্রকাশিত হয়েছে সেগুলোর পার্থক্য নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে সানিয়াদের বক্তব্যে নিরপেক্ষ যুক্তিবাক্য ও অভিকের বক্তব্যে সাপেক্ষ যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। নিচে উভয় যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা হলো- সম্পর্ক বা সম্বন্দ্ব অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-নিরপেক্ষ যুক্তিবাক্য (Categorical Proposition) ও সাপেক্ষ যুক্তিবাক্য (Conditional Proposition)। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন: উদ্দীপকের সানিয়াদ বলে, কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এ যুক্তিবাক্যে কক্সবাজার ও সমুদ্র সৈকতের মধ্যে কোনো শর্তের অবতারণা করা হয়নি। তাই এটি নিরপেক্ষ যুক্তিবাক্য। অন্যদিকে, যে যুক্তিবাক্যের উক্তি বা বক্তব্য শর্তের অধীন তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। সাপেক্ষ যুক্তিবাক্যের একটি প্রকরণ হলো 'বৈকল্পিক যুক্তিবাক্য। অর্থাৎ যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরষ্পর বিকল্প হিসেবে 'হয়... না হয়', 'অথবা' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের অভীক বলে 'পর্যটক তো আসবেই হয় ব্যক্তিগত উদ্যোগে না হয় প্রতিষ্ঠানের উদ্যোগে।' এই যুক্তিবাক্যটি 'হয়...না হয়' শর্ত দ্বারা যুক্ত বলে এটি বৈকল্পিক যুক্তিবাক্য। পরিশেষে বলা যায়, নিরপেক্ষ যুক্তিবাক্যে একটিমাত্র সরল বচন থাকে। কিন্তু সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক সরল বচন থাকে। এরূপ ভিন্নতার কারণে উদ্দীপকের সানিয়াদ ও অভিকের বক্তব্যে পরিলক্ষিত নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্যের মধ্যে পারস্পরিক ভিন্নতা লক্ষ করা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সানিয়াদ ও অভিকের বক্তব্যে যে দু'ধরনের বাক্য প্রকাশিত হয়েছে…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর